বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যম স্কুল আসছে সরকারের তদারকিতে : ববি হাজ্জাজ কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তিতে কনসার্ট বাতিল স্বামীর মরদেহ দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ ‘গোলাপি বাস’ নিয়ে ট্রল, ক্ষোভ ঝাড়লেন সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি ব্যাংকিংয়ে তমা মির্জা ড. ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২ টাইম ভিউ
গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
ছবি-সংগৃহীত

রাজধানীর গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট এ জরিমানা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে রূপসার রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার এবং ফ্লোর ভাঙা অবস্থায় পরিলক্ষিত হয়; রান্নাঘরে তথা রেফ্রিজারেটরে যথাযথ লেবেলবিহীন অবস্থায় মাছ, মাংস, গ্রিল চিকেন এবং বিভিন্ন ধরনের রান্না করা মসলা সংরক্ষণ করতে দেখা যায়৷

এ ছাড়া রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ এবং পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর