শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: ঢাকার প্রবেশপথে ২০০টির বেশি চেকপোস্ট সীমান্তের ভিন্নধর্মী গল্পে দোয়েল, আসছে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত এই মেট্রোলাইন হবে: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে: নাহিদ ইসলাম নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার, রিমাণ্ড আবেদন সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেফতার- ৪

মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ছবি-সংগৃহীত

সাম্প্রতিক হুতি হামলার পর সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, সৌদি ও দেশটির পবিত্র স্থানগুলো সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। কোনো চুক্তি না থাকলেও এসব পবিত্র স্থান রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, হুতি বাহিনীর সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তান সৌদি আরবের বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে।

এদিন খাজা আসিফ বলেন, আমি মনে করি না, রাষ্ট্র হিসেবে ইরান আরেকটি ফ্রন্ট খুলবে। তিনি বলেন, ইরান ইতোমধ্যে এই অঞ্চলের একটি সংঘাতে জড়িয়ে রয়েছে। সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে লক্ষ্যে পাকিস্তান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর