বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

২৪৬ রানে অলআউট ইংল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। ভারতের মাটিতে টস জেতা, তার সঙ্গে ৫০ রানের ওপেনিং জুটি; সেখান থেকে ৬০ রানে ৩ উইকেট হারায় ইংলিশরা। মধ্যে বেন স্টোকস-জনি বেয়ারস্টো আশা দিয়েছিলেন। কিন্তু স্টোকস ছাড়া কেউ ভারতের স্পিনের সামনে দৃঢ়তা দেখাতে পারেননি। ফলস্বরূপ, ৬৪.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার শুরু হওয়া হায়দরাবাদ টেস্টে ইংলিশ ওপেনার বেন ডাকেট ৩৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেন, অন্য ওপেনার জ্যাক ক্রলি ৪০ বলে করেন ২০ রান। তিনে নামা অলি পোপ ১ রান এবং চারে নামা জো রুট ২৯ রান করে আউট হন। সেট হয়ে ফিরে যান বেয়ারস্টোও। তিনি খেলেন ৩৭ রানের ইনিংস।

ইংল্যান্ড ১২৫ রানে ৫ উইকেট হারানোর পথ বাকি লড়াইটুকু করেছেন অধিনায়ক স্টোকস। ইনজুরি কাটিয়ে ওঠা বাঁহাতি ব্যাটার ৮৮ বলে ৭০ রান করে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে তিনটি ছক্কা ও ছয়টি চারের শট আসে। টম হার্টি (২৩) ছাড়া কেউ তাকে সঙ্গ দিতে পারেনি।

ইংল্যান্ডের ইনিংস ধসিয়ে দিয়েছেন ভারতের তিন স্পিনার রবিন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন ও অক্ষর প্যাটেল। শুরুর ৬ উইকেট তারা তিনজন ভাগ করে নেন। পরে জাদেজা ও অশ্বিন নেন তিনটি করে উইকেট। এছাড়া বুমরাহ ও অক্ষর নেন দুটি করে উইকেট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর