বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন কোহলি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। একই সাথে এশিয়া কাপেও দুরন্ত ছিলেন এই তারকা ব্যাটার। বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন কোহলি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে কোহলিকে ওয়ানডের বর্ষসেরা ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।বলা হয়েছে, সেরার দৌড়ে কোহলি পেছনে ফেলেছেন দুই স্বদেশি ক্রিকেটার ডানহাতি ওপেনার শুভমান গিল ও পেসার মোহাম্মদ শামি এবং নিউজিল্যান্ডের ডানহাতি টপঅর্ডার ব্যাটার ড্যারিল মিচেলকে।

ব্যাটার কোহলি বিশ্বকাপে একটি উইকেটও শিকার করেছিলেন। ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বাধিক ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০তম সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি ২৭ ম্যাচ খেলেছেন। ৭২.৪৭ গড়ে ১৩৭৭ রান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর