বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৩৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা সম্ভব হবে। রাজাকার তালিকা প্রস্তুতের নীতিমালা তৈরি হয়েছে। এ ব্যাপারে কাজ চলছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, রাজাকারের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। এখন রাজাকার তালিকা প্রণয়নের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। আশা করা যায় ডিসেম্বর মাসের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান বা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না।’

বিকেলে মন্ত্রী হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন। এ সময় সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর