বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাঁচা-মরার ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলতে আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই। বাঁচামরার এই ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওদের হারাতে না পারলে মেসি-ডি মারিয়ার অলিম্পিক মাতানোর স্বপ্ন আর বাস্তবে রূপ নেবে না। কেননা, এই ম্যাচে হার কিংবা ড্রয়ে বিদায় নিশ্চিত হবে মেসির উত্তরসূরিদের।

রবিবার (১১ ফেব্রুয়ারি) এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টাইন যুবারা। একই দিনে মাঠে নামছে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা।

এর আগে, দাপট দেখিয়ে চূড়ান্ত বাছাইপর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু এই পর্বে প্যারাগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল আর দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর এতে পাল্টে যায় সব হিসাব-নিকাশ। তাই দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ী দলই শেষ পর্যন্ত মূল পর্বের টিকিট কাটবে।

চূড়ান্ত বাছাইপর্বে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। দুইয়ে ব্রাজিল ও ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। আর ১ পয়েন্ট নিয়ে আসর থেকে প্রায় ছিটকে গেছে ভেনিজুয়েলা।

উল্লেখ্য, মূল বাছাইপর্বে প্যারাগুয়ের সঙ্গে ১-০ গোলে পরাজয়ের পর ভেনিজুয়েলার বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জিতেছে ব্রাজিল।

অন্যদিকে নিজেদের দুই ম্যাচই সমতায় শেষ করেছে আর্জেন্টিনা। তাই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণেই দুই দলের অলিম্পিক ভাগ্য নির্ধারিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর