রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা। বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনার মধ্যদিয়ে মোনাজাত শেষ করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে চলে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত। ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত শুরু করেন। চোখের পানিতে বুক ভাসিয়ে মুসল্লিরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন, মুসলিম বিশ্বে সুখ শান্তি কামনা করেছেন।

মোনাজাত শেষ আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।

আখেরি মোনাজাতে নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন। ২৬ মিনিট স্থায়ী এই মোনাজাতে দুই হাত ওপরে তুলে লাখ লাখ মুসল্লি বারবার বলছিলেন, আমিন আমিন। মোনাজাতের সময় পুরো টঙ্গী এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

এর আগে রবিবার ফজরের পরে হিন্দিতে বয়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তাৎক্ষণিকভাবে বাংলা তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলবীর মাওলানা ইউসুফ বিন সাদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর