বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আগামী রোববার থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন কুস্তি প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন উন্মুক্ত ১২তম জাতীয় সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা।’ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে বিভিন্ন সার্ভিসেস ও অন্যান্য দলের হয়ে শতাধিক খেলোয়াড় বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বিভিন্ন ওজন শ্রেণির কুস্তিগীরদের ওজন নেওয়া হবে। আর রোববার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রতিযোগিতা। একইদিন প্রতিযোগিতার উদ্বোধনও হবে। প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিসেস দল অংশ নেবে। তবে অন্যদের জন্যও প্রতিযোগিতাটি উন্মুক্ত রয়েছে। প্রতিযোগিতার পুরুষ ও মহিলা উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ (পুরুষ ও মহিলা উভয়) দল ট্রফি পাবে। এ ছাড়া প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কে (মহিলা ও পুরুষ) ক্রেস্ট ও প্রাইজমানি দেওয়া হবে।

পুরুষ বিভাগের ওজন শ্রেণিগুলো হলো- ৫৭ কেজি, ৬১ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৪ কেজি, ৭৯ কেজি, ৮৬ কেজি, ৯২ কেজি, ৯৭ কেজি ও ১২৫ কেজি।

মহিলা বিভাগের ওজন শ্রেণিগুলো হলো- ৫০ কেজি, ৫৩ কেজি, ৫৫ কেজি, ৫৭ কেজি, ৫৯ কেজি, ৬২ কেজি, ৬৫ কেজি, ৬৮ কেজি, ৭২ কেজি ও ৭৬ কেজি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর