বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আগামী ১০ দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ঢাকার আমিন বাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত,প্লেটের অর্ধেক ফল ও সবজি বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিদ্যা সিনহা মিম এর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে অপেক্ষা মুক্তির ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে ‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন

ঢাকার আমিন বাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

আমিনবাজার ল্যান্ডফিলে জমা হওয়া বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে একটি চীনা কোম্পানি। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে সম্মতি জানান।

বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, ‘আগামী দেড় বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেবে, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দেবে।’

তিনি জানান, প্রকল্পটির আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এরই মধ্যে সমঝোতা হয়েছে। পরবর্তী সময়ে বিনিয়োগকারী ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি ও বাংলাদেশের পক্ষগুলোর মধ্যে চূড়ান্ত অর্থায়ন চুক্তি সম্পন্ন হবে।

বৈঠকে বাংলাদেশের অন্যান্য অবকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়। চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পে চীনের আগ্রহের বিষয়টি উঠে আসে। পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়নের সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ ও সংযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হয়েছে। দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর