শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর বৃক্ষমেলায় বিদেশি আমের চারার চমক, ৩০ হাজার টাকার গাছেও ক্রেতার আগ্রহ বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব, জানালেন তথ্যমন্ত্রী ৩০০ টাকা থেকে কোটি টাকার তারকা: যশের সংগ্রামের গল্প আজ অনুপ্রেরণা টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ান-জাপানে সর্বোচ্চ সতর্কতা, বড় দুর্যোগের আশঙ্কা আব্দুল কাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব, জানালেন তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

সময়ের আওয়াজ ডেস্ক : দেশে সাংবাদিকতার পেশাগত মান, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা আরও শক্তিশালী করতে বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করতে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন ব্যবস্থা চালু এবং মিথ্যা, হয়রানিমূলক বা নীতিবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর বিধান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য কিংবা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রমকে সরকার সমর্থন করে না। সে কারণেই প্রেস কাউন্সিলকে আরও কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে অন্য এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, নবম সংবাদপত্র মজুরি বোর্ডের গেজেট প্রকাশের পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ তা বাস্তবায়ন করা হলেও সাংবাদিক ও মালিকপক্ষের আয়করসংক্রান্ত মতপার্থক্য এবং উচ্চ আদালতে চলমান কয়েকটি রিট মামলার কারণে এটি এখনো সব প্রতিষ্ঠানে পুরোপুরি কার্যকর হয়নি।

এছাড়া ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা সময়োপযোগী করতে সরকার পর্যালোচনা করছে বলেও জানান তিনি। ডিজিটাল সম্প্রচার, অনলাইন প্ল্যাটফর্ম ও ওটিটির বিস্তারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। পডকাস্ট, ব্লগিং ও ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্ট নিয়েও সরকার নীতিগত কাঠামো পর্যালোচনা করছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে কেউ প্রেস কাউন্সিলে অভিযোগ করলে তদন্ত ও শুনানির মাধ্যমে দোষী প্রমাণিত ব্যক্তিকে সতর্ক, ভর্ৎসনা বা তিরস্কারের মতো ব্যবস্থা নেওয়ার বিধান বর্তমানে কার্যকর রয়েছে বলেও সংসদকে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর