শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রিজার্ভ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে আইএমএফ ও এডিবির ১ দশমিক ৯ বিলিয়ন ডলার ঋণ যোগ হওয়ায় রিজার্ভের পরিমাণ বেড়ে আজ ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার হয়েছে। (রোববার) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হওয়ার আগে গত বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

১ দশমিক ৯ বিলিয়ন ডলার ঋণের মধ্যে আইএমএফ থেকে এসেছে ৬৮৯ মিলিয়ন ডলার এবং এডিবি থেকে এসেছে ৪০০ মিলিয়ন ডলার।

প্রবাসী ও রপ্তানি আয়ের চেয়ে উচ্চ আমদানি বিলের কারণে বাংলাদেশের রিজার্ভ ২০১৯-২০ অর্থবছরের ৩৬ বিলিয়ন ডলার থেকে ২০২২-২৩ অর্থবছরে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ২০২০-২১ অর্থবছরে রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৪ বিলিয়ন ডলার, বাংলাদেশের জন্য যা সর্বোচ্চ।

রিজার্ভ কমায় সামষ্টিক অর্থনৈতিক চাপ মোকাবিলা, টাকার দরপতন বন্ধ করতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বৈশ্বিক ঋণদাতাদের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে সরকার।

চলতি অর্থবছরে দুই কর্মসূচির আওতায় বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দেওয়ার কথা ভাবছে বিশ্বব্যাংক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর