রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্পকলায় প্রথম একক কনসার্টে মঞ্চে উঠছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবারিক কাজ শেষে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। দেশে ফিরেই তিনি অংশ নিচ্ছেন একটি বিশেষ আয়োজনের, যা তার দীর্ঘ সংগীতজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে রুনা লায়লার বহুল প্রতীক্ষিত একক সংগীতানুষ্ঠান। প্রায় ৬২ বছরের গৌরবময় সংগীতজীবনে অসংখ্য দেশি-বিদেশি মঞ্চে গান গাইলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটিই হতে যাচ্ছে তার প্রথম একক কনসার্ট।

আয়োজক সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে রুনা লায়লা তার দীর্ঘ সংগীতজীবনের বিভিন্ন সময়ের শ্রোতাপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন। পাশাপাশি তার সংগীতজীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতাও দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করে রুনা লায়লা বলেন, “আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান এবং স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রোতাদের পছন্দের কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গান গাওয়া হয়নি। তবে একক সংগীতানুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে একটি সুন্দর ও স্মরণীয় সন্ধ্যা কাটবে।”

গান পরিবেশনের পাশাপাশি এদিন সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রুনা লায়লাকে বিশেষ সম্মাননায় ভূষিত করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই বিশেষ আয়োজনের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে একই ধরনের বিশেষ সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকেও সম্মান জানিয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এদিকে ঢাকার এই আয়োজন শেষ করেই আবারও আন্তর্জাতিক সফরে ব্যস্ত হয়ে পড়বেন রুনা লায়লা। মাসের শেষ দিকে তার অস্ট্রেলিয়া সফরের সূচি রয়েছে। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য নিজের জনপ্রিয় গান পরিবেশন করবেন এই কিংবদন্তি শিল্পী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর