রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে রাতের আধারে বালু লুট চক্রের বিরুদ্ধে ইউএনও’র অভিযান দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করেছেন ট্রাম্প দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন সিটিটিসি প্রধান সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে বিএনপি সরকার : অর্থমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬ টাইম ভিউ
বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন সরকার টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার বদলে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার অর্থ মন্ত্রণালয় আয়োজিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি যেদিন দায়িত্ব গ্রহণ করে, সেদিন বাংলাদেশ ব্যাংক থেকে ওয়েজ অ্যান্ড মিনস এবং ওভারড্রাফট থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল ১৭ হাজার ৫৯০ কোটি টাকা, যা গত ২২ এপ্রিল কমে হয়েছে ১১ হাজার ১০৩ কোটি টাকা।

তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ২৩ এপ্রিল গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান জানিয়েছিলেন, গত মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এটা হাইপাওয়ার মানি, ছাপানো টাকা। অর্থাৎ, এটার প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে।

গভর্নর বলেন, ”আমাদের কান্ট্রি রেটিং কমে গেছে। এতে আমাদের বরোয়িং কস্ট, প্রাইভেট সেক্টরের বরোয়িং কস্ট বেড়ে গেছে। এর মধ্যে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে মার্চে বাংলাদেশ ব্যাংক ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিয়েছে, যা সঠিক নয়।”

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবীবুর রহমান জানান, গত দুই বছরে বাংলাদেশ ব্যাংক সরকারের কোনো ট্রেজারি বিল, বন্ড কেনেনি। মার্চে ওয়েজ অ্যান্ড মিনস এবং ওভার ড্রাফট থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল ২৭ হাজার ৬০১ কোটি টাকা, যা ২২ এপ্রিল অর্ধেকেরও বেশি কমেছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংক। সেখানে অনবরত সরকারের আয়ের টাকা জমা হতে থাকে এবং সরকার তার প্রয়োজনে টাকা খরচ করে থাকে। এখানে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বা ছাপানো টাকা ছিঁড়ে ফেলার কোনো ইস্যু নেই। মূল বিষয় হলো, কারেন্সি ইন সার্কুলেশন বাড়ছে কি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর