বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আইপিএলের প্লে অফের ম্যাচে কে কার বিপক্ষে কখন মাঠে নামবে দেখে নিন

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বাকি আছে আর মাত্র চারটি ম্যাচ। লিগ পর্ব শেষে ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে প্লে-অফের চার দল। ফরে এবার শুরু হবে শিরোপার লড়াই।লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে কলকাতা। কোয়ালিফায়ারে নাইট রাইডার্সদের প্রতিপক্ষ হিসেবে দৌড়ে এগিয়ে ছিল রাজস্থান। সম্ভাবনা ছিল হায়দরাবাদেরও। তবে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে সেই সম্ভাবনাকে আরও নিকটবর্তী করে নেয় প্যাট কামিন্সের দল। রাজস্থান-কলকাতার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভই হয়েছে তাদের। রানরেটে রাজস্থানকে পেছনে ফেলে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করে হায়দরাবাদ।

আইপিএলের প্লে অফের নিয়ম অনুযায়ী, শীর্ষ দুই দল সরাসরি কোয়ালিফায়ার খেলবে। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। তবে হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ফাইনালে যাওয়ার।

তিন ও চারে থাকা দুই দল বেঙ্গালুরু ও রাজস্থান খেলবে এলিমিনেটর পর্ব। যেখানে হেরে গেলে বিদায় ঘণ্টা বেজে যাবে। বিপরীতে জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল।

মঙ্গলবার (২১ মে) থেকে মাঠে গড়াবে প্লে-অফের ম্যাচ। সেদিনই অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার, জয়ী দল সরাসরি জায়গা পাবে ফাইনালে। বুধবার (২২ মে) এলিমিনেটর, আগামী শুক্রবার (২৪ মে) হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্লে-অফের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। চেন্নাইয়ে ফাইনাল হবে ২৬ মে, রোববার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর