বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আইসিসির কড়া সমালোচনায় পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৫ টাইম ভিউ

নারী ওয়ানডে বিশ্বকাপ জয় ছাড়াই শেষ করেছে পাকিস্তান। টুর্নামেন্টে ৭ ম্যাচে তারা হেরেছে ৪টিতে, আর বাকি তিনটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এমন বৃষ্টিবহুল মৌসুমে বিশ্বকাপের মতো আসর আয়োজন করায় আইসিসির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।

চলমান বিশ্বকাপে বৃষ্টির কারণে বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শুধুমাত্র কলম্বোতেই ফলাফল আসেনি পাঁচটি ম্যাচে, যার ভুক্তভোগী এশিয়ার দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যাওয়ার পর হতাশা প্রকাশ করেছেন ফাতিমা।আইসিসির সমালোচনা করে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, এবার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না।

একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করি। আমার মনে হয়, আইসিসির উচিত ছিল অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা।’তবে শুধু ভাগ্যকেই না দোষারোপ করে দলের ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেছেন ফাতিমা, ‘আমাদের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল। কিন্তু ব্যাটিংয়ে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। যদিও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি।’

পাকিস্তানের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে এই আসর থেকে অনেক কিছু শিখেছেন জানিয়ে ফাতিমা বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাইনি। আমাদের আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর