মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি অবশেষে জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০ টাইম ভিউ
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি
ছবি-সংগৃহীত

আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি থাকছে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের সরকারি ছুটি মিলিয়ে এই অবকাশ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির পঞ্জিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি দিবসভিত্তিক ছুটি। দিবসভিত্তিক ছুটির মধ্যে রয়েছে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ফলে আগস্টে মোট ৩১ দিনের মধ্যে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

অন্যদিকে সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ও দিবসভিত্তিক ছুটি মিলিয়ে মোট ১১ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এই মাসেও পাঠদান ও শ্রেণি কার্যক্রম চলবে মোট ১৯ দিন।

এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া, স্থানীয় পরিস্থিতি বা বিশেষ কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি কার্যকর হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর