বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আজ আবারো মুখোমুখি হবে মাদ্রিদ ও বায়ার্ন

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

প্রথম পর্বের ৯০ মিনিটে আলাদা করা যায়নি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখকে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর দ্বৈরথটা শেষ হয় ২-২ সমতায়। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে মঞ্চায়িত হবে রিয়াল-বায়ার্ন ফুটবল রোমাঞ্চের দ্বিতীয় পর্ব। ফাইনাল খেলতে হলে জিততেই হবে—এই অভিন্ন সমীকরণ মেলানোর ব্রত নিয়ে আবার মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগের সফলতম দুই ক্লাব।

কোন দল জিতবে আগামী ১ জুন ওয়েম্বলির ফাইনালের টিকিট? ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নের বিদায়ঘণ্টা বাজিয়ে লন্ডনগামী বিমানে উঠতে দারুণ আত্মপ্রত্যয়ী রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। তাঁর এই অগাধ আত্মবিশ্বাসের কারণ দলটার নাম রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল যে! বড় মঞ্চে নিজেদের মেলে ধরাটা যে দলের রক্তে মিশে। আত্মপ্রত্যয়ী কণ্ঠে আনচেলোত্তি বলছিলেন, ‘আমি আত্মবিশ্বাসী। কারণ এই দলটা রিয়াল মাদ্রিদ।

আমাদের এমন একটা দল আছে। আমি আশাবাদী, সমর্থকরাও আমাদের সহায়তা করবেন। আমরা মনে করি, আমরাই জয়ী হব।’
গৌরবোজ্জ্বল সোনালি অতীতও রিয়ালের পক্ষে।

বায়ার্নের বিপক্ষে সর্বশেষ আটটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কোনো হার নেই লস ব্লাংকোদের। সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের রেকর্ড আরো চোখ-ধাঁধানো। বায়ার্নের বিপক্ষে নিজ মাঠে সর্বশেষ সাত ম্যাচে একটি ড্র ছাড়া বাকি সব কটি জিতেছে রিয়াল। অন্যদিকে রিয়ালের বিপক্ষে সর্বশেষ ১৬টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচের প্রতিটিতে গোল হজম করতে হয়েছে বাভারিয়ানদের। বায়ার্নের বিপক্ষে ৯টি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কোচ আনচেলোত্তির অপরাজিত থাকার বর্ণিল রেকর্ডও রিয়াল সমর্থকদের জন্য দারুণ সুখবর।

বায়ার্নকে তাই বলে একদম খাটো করে দেখছে না রিয়াল। বাভারিয়ানদের প্রতি আনচেলোত্তি যথেষ্ট শ্রদ্ধাশীল। সেমির প্রথম লেগে নিজেদের মাঠে সেই শ্রদ্ধা আদায় করে নিয়েছে থমাস ট্যুখেলের দল। রিয়াল কোচ তা আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন শিষ্যদের, ‘ওদেরও আছে অসাধারণ ইতিহাস। চ্যাম্পিয়নস লিগে অনেক সাফল্য আছে বায়ার্নেরও। আমরা ওদের শ্রদ্ধা করি। প্রথম লেগে ওরা আমাদের চেয়েও ভালো খেলেছে।’

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনকে বোতলবন্দি করে রেখেছিল রিয়াল। তবে লেরয় সানে এবং জামাল মুসাইলা বারবার ভীতি ছড়িয়েছে তাদের গোলমুখে। চোট নিয়ে তেমন দুর্ভাবনা নেই বায়ার্নের। এ নিয়ে দুশ্চিন্তা নেই রিয়ালেরও। বরং চোট কাটিয়ে দীর্ঘদিন পর গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরছেন। কার্ডজনিত নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন রক্ষণভাগের দানি কারভাহালও।

এমনিতে বড় মঞ্চে জ্বলে ওঠা রিয়ালের সহজাত। নিজ সমর্থকদের সামনে রিয়াল আরো ভয়ংকর। সান্তিয়াগো বার্নাব্যুতে এমন একটি জাদুকরী রাতেরই প্রত্যাশা ভিনিসিয়ুসদের। তবে বায়ার্নও মরিয়া। আজ পা ফসকালে যে এ মৌসুমটা ট্রফিশূন্য থেকে যাবে! ইএসপিএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর