বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

আজও তাপদাহে পুড়ছে দেশ, রাতের তাপমাত্রাও বাড়বে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী ঢাকাশহ আশপাশের বিভিন্ন অঞ্চল। যার প্রভাব গোটা দেশেও দেখা দিয়েছে। রাজধানী ঢাকায় গতকাল শনিবার (১৫ এপ্রিল) সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

আজও রবিবার (১৬ এপ্রিল) ঢাকার আবহাওয়া একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

সারা দেশের আকাশ আংশিকভাবে মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রবিবার (১৬ এপ্রিল) সকালে সকালে সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম।

এদিন বেলা ১১টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, বর্তমানে ঢাকার বাতাসের গতিবেগ ৬ থেকে ১২ কিলোমিটার। যা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর