বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আটলেটিকোকে হারিয়ে সেমিফাইনালে ডর্টমুন্ড

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

খেলা ডেস্ক : আটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলে হেরে আসা বরুশিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে দেখাল চমক। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ৪-২ গোলে জিতে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। তাতে দুই লেগ মিলিয়ে জার্মান ক্লাবটির জয় ৫-৪ ব্যবধানে। ২০১৩ সালের পর আবারও এই প্রতিযোগিতার শেষ চারের লড়াইয়ে নাম লেখাল ডর্টমুন্ড।

মঙ্গলবার রাতে পিছিয়ে থেকে সিগনাল ইদুনা পার্কে খেলতে নামা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩৪ মিনিটে এগিয়ে নেন জুলিয়ান ব্রান্ডট। তাতে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে ডর্টমুন্ড। ম্যাট হামেলসের বাড়ানো পেয়ে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ব্রান্ডট।

পাঁচ মিনিট পরেই ডর্টমুন্ডকে এগিয়ে নেন ইয়ান মাতসেন।

তার গোলও এসেছে কোনাকুনি শটে। এবারও আটকাতে পারেননি আটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। তবে মধ্যবিরতি থেকে ফেরার চার মিনিটেই মধ্যে গোল পেয়ে যায় আটলেটিকো। আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে দিয়েগো সিমিওনের দল।
ম্যাট হামেলস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠান। এরপর ৬৪ মিনিটে আনহেল কোরেরার গোল এগিয়ে দেয় আটলেটিকোকে।
কিন্তু তখনো যে বাকি ছিল নাটকীয়তার। চার মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় বরুশিয়া ডর্টমুন্ড। ৭১ মিনিটে নিকোলা ফুলক্রুগ এবং ৭৪ মিনিটে সাবিতজার জাল খুঁজে নিলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় জার্মান ক্লাবটির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর