শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

আন্তর্জাতিক বাজারে আরো কমলো সোনার দাম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান শক্তিশালী হয়েছে। তাই আন্তর্জাতিক বাজারে নিরাপদ ধাতু সোনার দাম আরো কমেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর ওপর নির্ভর করে সুদের হার উচ্চ বা নিম্ন রাখার সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ব্যবসায়ীরা সেদিকেই নজর দিচ্ছেন। এতে সোনায় বিনিয়োগে সতর্ক হয়েছেন তারা। তাই দর কমেছে সোনার।

এদিকে সোমবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হয়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০২০ ডলার ০১ সেন্টে। আগের কর্মদিবসে যা ছিল ২০২৩ ডলার।

এসময়ে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার দর শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হয়েছে। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৩৪ ডলারে। আগের কর্মদিবসে (শুক্রবার) যা ছিল ২০৩৮ ডলার। এর আগেও উভয় বেঞ্চমার্কের দাম কমেছিল।

এরই মধ্যে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। এর প্রেক্ষিতে অন্যান্য বিদেশি মুদ্রা ধারণকারীদের কাছে সোনার আবেদন কমেছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এক্সিনিটি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, সুদের হার নিয়ে ফেড কি সিদ্ধান্ত নেয়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বুলিয়ন বাজার ঔজ্জ্বলতা হারিয়েছে। যে কারণে সাম্প্রতিক দিনগুলোতে সোনার দাম কমেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর