বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আবারো বিয়ে করলেন পেসার আল আমিন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : চমক তৈরি করে দশম বিপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পেসার আল আমিন হোসেন। প্লে-অফে মাঠের ক্রিকেটে নামার আগে আবারো বিয়ে সারলেন একসময় জাতীয় দলে খেলা এই পেসার।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার ফারজানা আক্তার প্রীতির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের। পাত্রীর বাড়ি কুষ্টিয়া।

এছাড়া আগামী সোমবার নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। আপাতত বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল-আমিন। পরে ২০২২ সালে বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণ দেখিয়ে স্ত্রীকে ডিভোর্স এবং পাল্টা যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে কেন্দ্র ব্যাপক আলোচনায় ছিলেন আল আমিন। তাদের দুটি সন্তান রয়েছে।

চলতি বিপিএলে চমক দেখিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেন্জার্স। চট্টলার এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন পেসার আল আমিন। এবার গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট শিকার করেছেন ৮টি। বেস্ট ফিগার ঢাকার বিপক্ষে ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর