বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আমিরের বোলিং দেখে শাহীন আফ্রিদিকে শিখতে বললেন ওয়াকার ইউনিস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৩৪ টাইম ভিউ

খেলা ডেস্ক : পিএসএলের গত দুই আসরে শাহিন আফ্রিদির নেতৃত্বে টানা শিরোপা জিতেছিল লাহোর কালান্দার্স। কিন্তু এবার তারা পিএসএল থেকে সবার আগে বিদায় নিয়েছে টেবিলের তলানিতে থেকে। ব্যক্তিগত পারফরম্যান্সেও নামের প্রতি সুবিচার করতে পারেননি শাহিন। এ অবস্থায় তাকে মোহাম্মদ আমিরের বোলিং দেখে শিখতে বলেছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিস।

গতকাল (শুক্রবার) পিএসএলের প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচটিতে হেরে আমিরদের দল কোয়েটার বিদায় নিশ্চিত হয়েছে। তবে আমির ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় দুই উইকেট শিকার করেছেন।

ম্যাচ চলাকালেই আমিরের বোলিংয়ের প্রশংসায় মাতেন ধারাভাষ্যকার রমিজ রাজা। দুর্দান্ত লেংথের মাধ্যমে এই পেসার ব্যাটসম্যানদের দ্বিধায় ফেলে দেন বলে তিনি উল্লেখ করেন। যা দেখে তাতে সমর্থন দেন ওয়াকার ইউনিস।

রমিজের কথা টেনে নিয়ে তিনি বলতে থাকেন, ‘আমি আশা করি শাহিন আফ্রিদিও তার বোলিং দেখছে, কারণ তারও একইভাবে (লেংথ ধরে রেখে) বল করা উচিৎ। কারণ নতুন বলে সেভাবে সুইং পাওয়া যায় না, এক জায়গায় ধারাবাহিকভাবে গতি দিতে পারলেই কাজ হবে।’

এবারের পিএসএল আসরে ১০ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতেছিল শাহিনের লাহোর। বৃষ্টির কল্যাণে আরেকটি ম্যাচ থেকে তারা অর্ধেক পয়েন্ট লাভ করে। ব্যক্তিগতভাবে শাহিন ৯ ম্যাচে শিকার করেন ১৪ ‍উইকেট। তবে বেশ খরুচে ছিলেন তিনি, ওভারপ্রতি তিনি ৮.৬১ গড়ে রান দিয়েছেন। এভাবে রান খরচের কারণে এর আগে আরেক পাক কিংবদন্তি ওয়াসিম আকরামও সমালোচনা করেছিলেন শাহিনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর