বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আমিরের ভিসা না পাওয়ায় আয়ারল্যান্ড সিরিজ অনিশ্চিত

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

ভিসার আবেদন করেছিলেন দলের সবাই, শুধুমাত্র তা পাননি পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। যেকারণে দলের বাকি সদস্যরা আয়ারল্যান্ড গেলেও যেতে পারেননি তিনি। পিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

আমির এখনো পাকিস্তানেই অবস্থান করছেন।

ইংল্যান্ডের স্থানীয় বাসিন্দা হলেও তার ভিসা আটকে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তার ভিসার জন্য আইরিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। সমস্যা সমাধানের কাজ চলমান রেখেছে।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে বাবর আজমরা।

প্রথম ম্যাচ শুরু হবে ১০ মে। সিরিজ সংক্ষিপ্ত হওয়ায় আমিরকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। পাকিস্তান দলের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফেরও ভিসা নিয়ে সমস্যা দেখা দেয় তবে শেষ মুহূর্তে মেলে তার ভিসা। দলের সঙ্গে নির্ধারিত ফ্লাইটেই আয়ারল্যান্ড গেছেন তিনি।

আমির কবে নাগাদ ভিসা পেতে পারেন সেটাও অবশ্য কেউ বলতে পারছেন না।
২০২০ সালে অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। অবসর ভেঙে গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছেন এই পেসার। ডাবলিনে আগামী ১০, ১২ ও ১৪ মে পাকিস্তানকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে আয়ারল্যান্ড।

এই সিরিজে পর ইংল্যান্ড যাবে পাকিস্তান দল।

সেখানে ইংলিশদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বাবর আজমরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর