মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ
আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি
ছবি-সংগৃহীত

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জানান দিয়েছে। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) ১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব পাটওয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে সংস্থাটি। গত ২৩ আগস্ট দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, এম এইচ এন্টারপ্রাইজের মালিক মমিনুর রহমান জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। যদিও অনুসন্ধানে ঋণ অনিয়মের ক্ষেত্রে খোদ অভিযোগকারী মমিনুর রহমানের নিজের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন মমিনুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করেছে।অভিযুক্তদের তালিকায় আরও রয়েছেন পদ্মা ব্যাংকের গুলশান সাউথ এভিনিউ শাখার সাবেক ব্যবস্থাপক জর্জ কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন এম আতিফ খালেদ এবং প্রধান কার্যালয়ের সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম। এছাড়া মো. অজিত উল্লাহ, মোহাম্মদ শামছুল হাসান ভূঞা, মাহবুব আহমদ এবং মো. কাওসার হোসেনের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

দুদকের মানিলন্ডারিং বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এই অভিযোগটি অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দেন। মামলার এজাহারে দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা ছাড়াও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারা যুক্ত করা হয়েছে। এসব ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জাল দলিল ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর