মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না : বাংলাদেশ ব্যাংক যেসব রোগী গরুর মাংস এড়িয়ে চলবেন রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখাই সরকারের কাজ: তথ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলা: আসামি সোহেলের বিস্ফোরক মন্তব্যে নিতে পারে ‘নতুন মোড়’ বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়ক পরিবহনমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগ ইস্যুতে দুই দলের নিরাপত্তাহীনতা দেখছেন মাহফুজ আলম

ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ

কোরবানির ঈদের টানা সাত দিনের ছুটির শেষদিন রোববার ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে, যার প্রভাবে রাজধানীতে কিছুটা বেড়েছে যানবাহন চলাচলও। এদিন ঢাকার সড়কে যেসব গণপরিবহন চলেছে, তার বেশির ভাগ ছিল বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেলওয়ে স্টেশন কেন্দ্রিক।ঢাকার গাবতলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, কমলাপুর ও মহাখালীসহ কয়েকটি এলাকা ঘুরে মূল সড়ক প্রায় ফাঁকাই দেখা গেছে। ছুটির গেল কয়েকদিনের তুলনায় সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল কিছুটা বেড়েছে।

গুরুত্বপূর্ণ কিছু সিগনালে স্বল্প সময়ের জন্য থামতে হলেও কোথাও যানজট দেখা যায়নি। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের প্রায় অলস সময় পার করতে দেখা গেছে। গাবতলী-যাত্রাবাড়ী রুটে চলাচল করা গাবতলী লিংক পরিবহনের সহকারী আনিস বলেন, “মানুষজন ফিরতাছে, গত কয়েক দিনের চাইতে যাত্রী আইজ একটু বাড়ছে। যাত্রী কম হওয়ায় কয়দিন গাড়িও অনেক কম আছিল।”

সোমবার অফিস শুরু হলে প্রায় পুরোদমেই যান চলাচল শুরু হবে বলে মনে করেন এই পরিবহন শ্রমিক।ঈদের ছুটি শেষে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। দুপুরে রাজশাহী থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় ফেরেন আরাফাত রহমান হীরা। কল্যাণপুরে বাস থেকে নেমে আজিমপুর যাওয়ার জন্য তিনি সিএনজিচালিত অটোরিকশা খুঁজছিলেন।

তিনি বলেন, “ছুটি শেষ, কাল থেকে অফিস। ঢাকায় ফিরতেই হতো, আজ বিকাল আর রাতে চাপ বেশি পড়বে, তাই একটু আগেভাগেই ফেরার টিকিট কেটেছিলাম।”

ঢাকা ছাড়ার সময় অনেকের ঈদযাত্রায় বৃষ্টি বাধা দিলেও ফেরার সময় সেই সমস্যা ছিল না। তবে তীব্র গরমে দীর্ঘ যাত্রায় অনেক যাত্রী ভোগান্তির কথা জানান। কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরা আফজাল বারী বলেন, “এসি বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে নন এসি বাসেই ফিরতে হয়েছে। রাস্তাঘাটে তেমন কোনো ঝামেলা হয়নি, কিন্তু দিনের বেলায় গরমে কিছুটা কষ্ট হয়েছে।”

সদরঘাট থেকে গাজীপুর রুটে চলাচল করা আজমেরী গ্লোরি পরিবহনের সহকারী তাজুল ইসলাম বলেন, ‘‘ঢাকায় ফেরা মানুষের চাপ ধীরে ধীরে বাড়ছে।’’

তিনি বলেন, “ঢাকার অনেক বাস যাত্রী নিয়ে দূরদূরান্তে গেছে, তারা ফিরতাছে। এর বাইরে ঢাকায় লোকজনও ফিরতাছে। এজন্য রাস্তায় গাড়িও বাড়ছে। সন্ধ্যার পর আরও বাড়বে। কাল থেকে অফিস খুলবে, পুরোপুরি বাসও চলবে।”

এবারের কোরবানির ঈদে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। টানা সাত দিনের ছুটিতে ঢাকাজুড়ে ছিল ঈদের আমেজ। ছুটির শেষদিনে ফিরতি মানুষের চাপে আবারও ব্যস্ত হতে শুরু করেছে রাজধানীর সড়ক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর