বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

এফডিসিতে চিত্রনায়ক ফারুকের জানাজা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২১১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আসার পর এফডিসিতে নেমে আসে শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার দুপুর ১টায় ফারুকে মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হয়।

ফারুকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন তার সহকর্মীসহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসেছিলেন আলমগীর, সুজতা, রোজিনা।

এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুণ আক্তার তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

সবার শ্রদ্ধা জানানোর শেষে তার জানাজা শুরু হয় দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে। জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও অসংখ্য ভক্ত-অনুরাগীরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর