রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম দাম্মাম-রিয়াদ রুটের বিমান ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত মার্কিনদের ওপর প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: ওয়াশিংটনের সতর্কতা ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নারী শক্তির নতুন কমিটি

এবার আসছে ‘সদরঘাটের টাইগার-৩’

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৫০ টাইম ভিউ

বিনোদন ডেক্স: দেশের টিভি নাট্যনির্মাতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ও সফল নির্মাতা সুমন আনোয়ার। তার নির্মিত ‘সদরঘাটের টাইগার’ এর প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় সিজন প্রকাশ করেছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’। সম্প্রতি মুক্তি পায় ২০১৯ সালে মুক্তি পাওয়া আলোচিত ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব ‘সদরঘাটের টাইগার- ২’।

এবার ওয়েব সিরিজটির সংশ্লিষ্ট সূত্রে নতুন খবর জানা গেছে, ‘সদরঘাটের টাইগার-৩’ সিরিজ করতে যাচ্ছেন নির্মাতা সুমন আনোয়ার। এ সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শ্যামল মাওলা। এবারও এই অভিনেতাই থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।‘সদরঘাটের টাইগার’ প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে নতুন সিজনের কাহিনি। তবে এবার গল্পের বিষয় মানব পাচার। নির্মাতা জানান, যেহেতু এটা প্রথম পর্বের সিক্যুয়াল, তাই আগের পর্বের অমীমাংসিত অনেক কিছু খোলাসা হবে। তবে দ্বিতীয় পর্বের গল্পটি তৈরি হয়েছে মানব পাচারকে কেন্দ্র করে। আরও চমক রয়েছে।

‘সদরঘাটের টাইগার-২’ শ্যামল মাওলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন ফারহানা হামিদ, আরমান পারভেজ মুরাদ, আরফান মৃধা শিবলু, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু প্রমুখ। প্রযোজনায় রয়েছেন হাসিবুল হাসান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর