শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

এবার ব্যালন ডি’অরে কে এগিয়ে?

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

এবারের ব্যালন ডি’অর ঘোষণার আগে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নাম। ২০২৪ সালে তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তার স্বদেশি বেশ কয়েকজন সাবেক তারকা।

জুনের প্রথম সপ্তাহেই ডি’অর এবং ভিনিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ব্রাজিল লিজেন্ড রিভালদো। এরপর এই তালিকায় যোগ দেন রোনালদোও। দু’সপ্তাহ আগে অবশ্য বলেছেন নেইমারও।

কোপায় ব্রাজিল ছিটকে গেলে সে আশার পারদ অনেকটাই নিম্নমূখী হয়েছে। অন্যদিকে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ভিনিসিয়ুস। এবার দেখা যাক কি আছে ভিনিসিয়ুসের ভাগ্যে।

ফিফা বিশ্বকাপের পর ফুটবলে সবচেয়ে বেশি মাতামাতি হয় উয়েফা ও কোপা আমেরিকা নিয়ে। এ বছরের পুরস্কারে তাই এ দুটি টুর্নামেন্টের প্রভাব থাকবে স্পষ্ট। পাশাপাশি ভোটারদের (মনোনীত সংবাদকর্মী) সিদ্ধান্তও বড় নিয়ামক হিসেবা কাজ করবে। এখন দেখা যাক কোপা আমেরিকা ও ইউরোর পর ভিনিসিয়ুস কোথায় থাকেন।

সাধারণত ৩ টি বিষয় বিবেচনায় নিয়ে সাংবাদিকরা ব্যালন ডি’অর নির্বাচনে ভোট দিয়ে থাকেন। এখানে বিবেচনা করা হয় সংশ্লিষ্ট খেলোয়াড়ের পারফরম্যান্স, দলের সাফল্য এবং আচরণ ও ফেয়ার প্লে। প্রথম দুটিতে এ মৌসুমে ভিনিসিয়ুসই এগিয়ে। কিন্তু তৃতীয় মানদণ্ডে নেতিবাচক পয়েন্টই যুক্ত হতে পারে ভিনির নামে।

মৌসুমজুড়ে নিজে যেমন বর্ণবাদের শিকার হয়েছেন, আবার আক্রমণাত্মক প্রতিক্রিয়ার কারণে সমালোচিতও হয়েছেন। আর শেষ বেলায় তার দল ব্রাজিল যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালই টপকাতে পারেনি, তাতে ভিনির ব্যর্থতাও অন্যতম কারণ।

এবারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ভিনির সতীর্থ ও বন্ধু ড বেলিংহাম। ২১ বছর বয়সি ইংলিশ মিডফিল্ডার রিয়ালে যোগ দিয়ে প্রথম মৌসুমেই রীতিমতো হইচই ফেলেছেন। দলীয় সাফল্যের সঙ্গে ব্যক্তিগতভাবে মৌসুম শেষ করেছেন ৪২ ম্যাচে ২৩ গোল করে ও ১৩ গোল করিয়ে। ব্যালন ডি’অর ভোটে বেলিংহামের পক্ষে কাজ করবে ইউরো চ্যাম্পিয়নশিপও। এছাড়া আরো শোনা যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের নাম। পিএসজিতে শেষ মৌসুমে লিগ জিতেছেন এমবাপ্পে, খেলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও। প্যারিসের ক্লাবটিতে ৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল।

এছাড়া ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে আছেন রদ্রি। ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ক্লাবে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন, ইউরোতে সিটির হয়ে ১২ গোল ও ১৫ অ্যাসিস্ট করা রদ্রি মৌসুমে জিতেছেন প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

এদের বাইরে হ্যারি কেইন, ফিল ফোডেন, টনি ক্রুস আর লিওনেল মেসির নামই সবচেয়ে বেশি শোনা যায়। সুতরাং স্পষ্টভাবে কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর