বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

এশিয়া কাপ ভারত-পাকিস্তানের বাইরের ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৩১ টাইম ভিউ

খেলা ডেস্ক : দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ খেলার মাঠে ভালোভাবেই পড়েছে। এজন্য ভারত ক্রিকেট দল পাকিস্তানে আবার পাকিস্তান ক্রিকেট দল ভারতে খেলতে যেতে পারে না। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাবে ভারত, এমন আশ্বাস দেওয়ায় গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে তার আগে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত।

বাধ্য হয়ে পাকিস্তানের পাশাপাশি টুর্নামেন্টের কিছু ম্যাচ হয় শ্রীলঙ্কায়।
এমন জটিল পরিস্থিতিতে আর পড়তে চায় না এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)। ভারত-পাকিস্তানের বৈরিতার কারণে ভবিষ্যতে এশিয়া কাপ এই দুই দেশের বাইরের ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হচ্ছে। আগামী মাসে চার থেকে আট বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া স্বত্ব বিক্রিয়ের পরিকল্পনা করতে যাচ্ছে এসিসি।

এখানেই আয়োজক নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত হবে।
এসিসি জানিয়েছে, বির্তক এড়াতে ভারত-পাকিস্তানকে রাখা হচ্ছে না স্বাগতিকদের তালিকায়। যার ফলে স্বাগতিকদের তালিকায় থাকছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি বিডে অংশ নেয় তাহলে এশিয়া কাপের আগামী টুর্নামেন্টগুলোর একক আয়োজক হতে পারে।

এর আগে এশিয়া কাপের চারটি আসরের জন্য মিডিয়া রাইটস চুক্তি ছিল প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলারে। এবার তা আরও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর