বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার মধ্যে থাকলেও তাকে দেখা যাবে না আরেকটি সিরিজে। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণে সিরিজটি মিস করছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তরুণ পারফর্মার তাওহিদ হৃদয়। এছাড়া ছুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সোমবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।

শান্ত না থাকায় ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এক সিরিজ পর দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার লিটন দাস। দলে এসেছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব। চোট কাটিয়ে ফিরেছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। শান্ত, মুশফিক, হৃদয় চোটের কারণে নেই, মোস্তাফিজ নেই ছুটি নেওয়ায়। এছাড়া সর্বশেষ সিরিজের দল থেকে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন জাকির হাসান।

তবে সাকিবের না থাকার আভাস অবশ্য আগেই মিলেছিল। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হওয়া ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন। কিন্তু আপাতত সেই আশাও মলিন। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে দলে দেখা গেল না। আফগানিস্তানের বিপক্ষে না থাকার কারণ হিসেবে অনুশীলন ঘাটতির কথা বলা হলেও বর্তমানে তিনি খেলার মধ্যেই আছেন। সাকিবকে নিয়ে বিসিবির অবস্থান পরিস্কার নয়। তবে তার না থাকার পেছনে দেশের ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক বিষয় জড়িত বলে আলোচনা আছে।

৮, ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর