শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

কিউইদের বিপক্ষে হোম টেস্টের দল ঘোষণা শ্রীলঙ্কার

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে টেস্ট দলে ফিরেছেন ওশাদা ফার্নান্দো। ২০২৩ সালের পর আবারও মাঠে ফিরছেন এই ক্রিকেটার।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে আলো ছড়িয়েছেন তিনি। নিউজিল্যান্ড সফরের দল থেকে মাদুশকার পাশাপাশি বাদ পড়েছেন নিসালা থারাকা এবং কাসুন রাজিথা। ঘোষিত দলে পেস ইউনিটে আছেন আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো এবং মিলান রত্নায়েকে।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া সিরিজের প্রথম ম্যাচটি আগামীকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) গলে শুরু হবে। একই মাঠে দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে ২৬ সেপ্টেম্বর।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্ডিমল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ওশাদা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, প্রভাত জয়সুরিয়া, রামেশ মেন্ডিস, জেফরি ভ্যান্ডারসে ও মিলান রত্নায়েকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর