শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঢাকার দ্রুত সহযোগিতা চায় ভারত আট জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস; নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সরকার শিক্ষকতার মানোন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে : নাহিদ ইসলাম অবশেষে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা, শেষ মমতার দীর্ঘ শাসন ঈদ ঘিরে অপরাধ প্রতিরোধে সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, তাদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের জ্বালানি আধিপত্য ডুবছে হরমুজেই!

কোরবানির পশুর হাটে এবার চাঁদাবাজি চলবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
কোরবানির পশুর হাটে এবার চাঁদাবাজি চলবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

কোরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি হলেই ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি বলেছেন, ‘‌আসন্ন ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না।’

গতকাল সকালে রাজধানীর গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তা নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, ‘‌বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের পক্ষ থেকে তারা নিশ্চয়তা দিতে পারেন যে রাস্তাঘাটে কোরবানির গরু বা পশু আনা-নেয়ার সময় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না। ঘটলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে দমন করবে।’

ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী যানজট নিরসন, পশুর হাটের ব্যবস্থাপনা, মহাসড়ক-রেলপথ-নৌঘাটের ব্যবস্থাপনাসহ চামড়ার মূল্যনির্ধারণ নিয়ে দীর্ঘ সভা হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সভায় প্রধানমন্ত্রী বেশকিছু অনুশাসন জারি করেছেন। এর মধ্যে রয়েছে রেললাইন ও মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্ধারিত স্থানের বাইরে যেখানে-সেখানে কোনো হাট বসবে না। নির্দেশ অমান্য করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি করপোরেশন পদক্ষেপ নেবে।’

ঈদের সময় যানজট নিরসনে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রতি বছর গাবতলী হাটে পশু ক্রয়-বিক্রয় ও আনা-নেয়ার সময় বড় ধরনের যানজট তৈরি হয়। ফলে যাত্রীদের দীর্ঘ সময় সড়কে অপেক্ষায় থাকতে হয়। গাড়ির সময়সূচিতে বিপর্যয় ঘটে। এ সমস্যা নিরসনে ডিএমপি, সিটি করপোরেশনের কিছু পরামর্শ-সুপারিশ নেয়া হয়েছে। সেগুলো বিবেচনায় রেখে ইজারাদার, ডিএমপি ও সিটি করপোরেশনকে কিছু নির্দেশ দেয়া হয়েছে। সে অনুযায়ী তারা কাজ করবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর