সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৮২ টাইম ভিউ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই। নির্বাচনের বাইরে গিয়ে অন্যকিছু করতে গেলে জনগণের মনে সন্দেহ আসতে পারে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহিঃবিশ্বে বিএনপির ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আমির খসরু বলেন, ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করে দেশের মালিকানা নিজের হাতে তুলে নিয়েছিল আওয়ামী লীগ। ফলে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জুলাই-আগস্ট আন্দোলনের সফলতা নিয়ে বিভক্তি কাম্য নয় উল্লেখ করে বলেন, দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি এই আন্দোলনে প্রবাসীদেরও ভূমিকা রয়েছে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে এবং বন্ধ করে দিয়েও ফ্যাসিবাদ পতনে ভূমিকা রেখেছেন। আন্দোলনে বিএনপির ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, এতে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আগামী দিনে বিএনপি প্রবাসীদের দাবি যথাযথ মূল্যায়ন করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর