বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও করোনায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৫৬

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬২ টাইম ভিউ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও করোনা—এই দুটি ভাইরাসজনিত রোগে দেশে কোনো মৃত্যু হয়নি। তবে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন। বুধবার (২০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন রোগী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৪৭১ জন। এর মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী। অন্যদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় কোনো সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৬ জন এবং মারা গেছেন ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৫২ হাজার ২৭১ জন এবং মোট মৃত্যু ২৯ হাজার ৫৩০ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর