বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬৩ রানের বড় ব্যবধানে জয় পেল সিএসকে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

খেলা ডেস্ক : চলমান আইপিএলে অব্যাহত চেন্নাই সুপার কিংসের জয়ের ধারা। আরসিবিকে সহজে হারানোর পর নিজেদের দ্বিতীয় ময়াচে গুজরাট টাইটান্সকে উড়িয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ৬৩ রানের বড় ব্যবধানে জয় পেল সিএসকে। দুই তরুণ অধিনায়কের লড়াইয়ে শুভমান গিলকে মাত দিলেন ঋতুরাজ গায়কোয়াড়। পরপর দু’টি ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষস্থানে রইল ৫ বারের আইপিএল জয়ী দল চেন্নাই।

মঙ্গলবার (২৬ মার্চ) ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। কিন্তু শুভমান গিলের সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। সিএসকের হয়ে বিধ্বংসী ব্যাটিং করেন রাচিন রীবন্দ্র ও শিবম দুবে। ২৩ বলে ৫১ রান করেন শিবম দুবে। ২০ বলে ৪৬ রান করেন রাচিন রবীন্দ্র। এছাড়া ৪৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। ২৪ রান করেন ড্যারিল মিচেল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ বিশাল স্কোর করে সিএসকে।

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাট টাইটান্স। সাই সুদর্শনের ৩৭ রান, ঋদ্ধমান সাহা এবং ডেভিড মিলারের ২১ রানের ইনিংস ছাড়া গুজরাটের কোনও ব্যাটার লড়াই টুকুও দিতে পারেনি সিএসকের বোলিং অ্যাটাকের সামনে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে গুজরাট। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর