মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

চলন্ত বাসে হঠাৎ আগুন,পুড়ে অঙ্গার দুই শিশুসহ পাঁচ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৮ টাইম ভিউ

ভারতের বিহার থেকে দিল্লিগামী একটি দূরপাল্লার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোররাতে লখনৌয়ের কিষান পথ এলাকায় চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে দুই শিশুসহ পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল। যানটিতে ৮০ জন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই গোটা বাস দাউদাউ করে জ্বলে ওঠে। অনেকে জানালা ভেঙে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করলেও দুই শিশুসহ পাঁচজন বের হতে না পেরে ভেতরেই পুড়ে মারা যান। নিহত দুই শিশুর বয়স ১০ বছরের নিচে।

দমকলের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় পাঁচজনের নিথর দেহ।শর্ট সার্কিটের পর সিলিন্ডার বিস্ফোরণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ভোররাতে দুর্ঘটনা ঘটায় অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরও বাসটি আরও এক কিলোমিটার পর্যন্ত চলতে থাকে। অনেক চেষ্টা করেও খোলা যায়নি জরুরি দরজা, বাধ্য হয়ে জানালা দিয়েই ঝাঁপ দেন যাত্রীরা। পেছনের আসনে থাকা যাত্রীরা আটকে পড়ে মারা যান।দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। এখন পর্যন্ত চারজনের মরদেহ শনাক্ত করা গেছে। তাদের মধ্যে আছেন বাসযাত্রী অশোক কুমারের স্ত্রী লক্ষ্মী দেবী ও মেয়ে সোনি।

আরেক যাত্রী রামলালের তিন বছরের ছেলে দেবরাজ ও দুই বছরের মেয়ে সাক্ষীও পুড়ে মারা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর