বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চিতাবাঘের আক্রমণের কবলে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

মৃত্যুর মুখ থেকে ফিরেছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল। এ সপ্তাহের শুরুতে চিতাবাঘের আক্রমণে মাথা ও হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন এই সাবেক অলরাউন্ডার।

যে কারণে সার্জারির প্রয়োজন হয়েছে। সার্জারির পর বর্তমানে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের অবস্থা স্থিতিশীল। হুইটালকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল তাঁর পোষা কুকুর চিকারা। পোষা কুকরটিও চিতাবাঘের আক্রমণে আহত হয়েছে। পুরো ঘটনাটি জানা গেছে হুইটালের স্ত্রীর ফেসবুক পোস্টের মাধ্যমে।

জিম্বাবুয়ের হুমানিতে সাফারি ব্যবসা করেন হুইটাল। সেখানেই আক্রমণের শিকার হন তিনি। আক্রমণের পর তাঁকে আকাশপথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হারারেতে। সেখানে মিল্টন পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হুইটালের স্ত্রী হানা স্টুকসের করা ফেসবুক পোস্টে দেখা গেছে সার্জারি শেষে মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় থাম্বস আপ দিচ্ছেন হুইটাল।

এর আগে ২০১৩ সালেও হুইটালের সঙ্গে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। সেবার সকালে উঠে বিছানার নিচে ৮ ফুট লম্বা আর ১৬৫ কেজি ওজনের একটি কুমির দেখতে পান হুইটাল।

ডেইলি মেইলকে হুইটালের স্ত্রী হানা স্টুকস হুইটাল বলেছেন, ‘খুবই ভাগ্যবান মানুষ ও। প্রথমে কুমির, এরপর চিতা। ওর প্রাণশক্তি তীব্র। ও ভাগ্যবান যে চিকারা সাহায্য করার জন্য ওর সঙ্গে ছিল। তা না হলে কী হতো কে জানে! আমরা ওর প্রতি কৃতজ্ঞ। ট্রিট হিসেবে চিকারা অতিরিক্ত কিছু মাংস পাবে।’

জিম্বাবুয়ের হয়ে ৪৬টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে খেলেছেন হুইটাল। টেস্টে ১০টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি আছে তাঁর। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি আছে হুইটালের। ওয়ানডেতে আছে ১১টি ফিফটি। টেস্টে হুইটালের উইকেটে ৫১টি, আর টেস্টে ৮৮টি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর