বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চুমু-কাণ্ডের জন্য ক্ষমা চাইলেন স্প্যানিশ ফুটবলপ্রধান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৪৯ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস তার দলের খেলোয়াড় হেনিফার হারমোসোকে পুরস্কার বিতরণের মঞ্চে চুমু দেন । এ নিয়ে শুরুতে আত্মপক্ষ সমর্থন করলেও ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন রুবিয়ালেস।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজেই জানিয়েছেন, দায়িত্বশীল পদে থেকে এ রকম আচরণ করা ঠিক হয়নি।

ভিডিও তে তিনি বলেন, ‘আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে, যখন সভাপতি সভাপতির মতো দায়িত্বে থাকবেন, আপনাকে আরও সতর্ক হতে হবে।’

দলের খেলোয়াড় হেনিফার হারমোসোকে পুরস্কার বিতরণের মঞ্চে চুমু দেন তিনি। এ নিয়ে শুরুতে আত্মপক্ষ সমর্থন করলেও ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন রুবিয়ালেস।

অবশ্য শুধু চুমু-ই না, বিশ্বকাপ জয়ের আনন্দে বেশ কয়েকবারই মাত্রা ছাড়িয়েছেন স্প্যানিশ ফুটবল কর্তা। স্পেনের মেয়েদের উদ্যাপনের সময় বারবার ছবিতে পোজ দিতে ঢুকে যাওয়া, মেয়েদের হাত থেকে ট্রফি নিয়ে স্পেনের রানিকে দেওয়া, শেষে লকার রুমে ঢুকে হাসিঠাট্টা করা- সবমিলিয়ে বিতর্কিত সময়ই পার করেছিলেন লুইস রুবিয়ালেস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর