বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ছোট বোনকে নিয়ে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

আজ রবিবার (২৩ এপ্রিল) সকালে ছোট বোনকে নিয়ে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন দুই বোন।

এরপর প্রধানমন্ত্রী ও তার ছোট বোন সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা শহীদদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। পরে শেখ হাসিনা ও শেখ রেহানা ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

বনানী কবরস্থানে তাদের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৯৭৫ সালের অন্য শহীদরা চিরনিদ্রায় শায়িত আছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ওই দিন বঙ্গবন্ধু ছাড়াও তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ পরিবারের ১৮ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা তখন বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর অন্য শহীদদের বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর