সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় ৫ আগষ্ট তার প্রমাণ। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিস্কার করা হবে। এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকারে ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিস্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না।

জনগণের কাছে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আপনার কাজ চালিয়ে যান। জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় ৫ আগষ্ট তার প্রমাণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর