বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জিততে হলে বরিশালকে করতে হবে ১৪১ রান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : ১৭ ওভারের খেলা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রান ছিল ৯৮। শেষ তিন ওভারে রান এসেছে ৪২। ওভারপ্রতি ২৪ রান করে। যার কৃতিত্ব প্রায় পুরোটাই জাকের আলির। ১৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন এই স্বদেশি ব্যাটার।

জাকেরের শেষের ঝড়ে মাঝারি আকারের পুঁজি পেয়েছে কুমিল্লা। ৮ উইকেটে ১৪০ রান তুলেছে লিটন দাসের দল। অর্থাৎ জিততে হলে ফরচুন বরিশালকে করতে হবে ১৪১ রান।আজ শুক্রবার ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিছুটা ধীরগতিতে রান তুলে পাওয়ার প্লে শেষ করেছে কুমিল্লা। এই ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান করেছে লিটন দাসের দল।

এদিন কুমিল্লার হয়ে ওপেনিংয়ে লিটনের সঙ্গে নামেন সুনিল নারিন। চতুর্থ ওভারের শেষ বলে নারিন ফেরেন ১৮ বলে ১৬ রান করে। সপ্তম ওভারের দ্বিতীয় বলে তাইজুল ইসলামের বলে বোল্ড হন লিটন। ১২ বলে ১২ রান করেন কুমিল্লার অধিনায়ক।

চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও মঈন আলির ৩০ বলে ৩৬ রানের জুটিতে কিছুটা সামনের দিকে এগিয়ে যায় কুমিল্লার স্কোরকার্ড। ২৬ বলে ২৫ রান করে তাইজুলের বলে ওভেদ ম্যাকয়ের হাতে ক্যাচ হন তাওহিদ। ২২ বলে ২৩ রান করেন মঈন। আকিফ জাভেদের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন তিনি।
চাপের মুখে এদিন জ্বলে উঠেনি আন্দ্রে রাসেলের ব্যাটও। ১১ বলে ১৪ রান করে তাইজুলের বলে বোল্ড হন তিনি। শেষ দ্রুতগতিতে রান তুলে কুমিল্লাকে ১৪০ রানে নিয়ে ঠেকান জাকের আলি। ১৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন জাকের।

এ ম্যাচটি কুমিল্লার জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও বরিশালের জন্য বেশ গুরুত্ববহ। কারণ, তামিম ইকবালের বরিশালের এখনো কাগজে কলমের হিসেবে প্লে অফ নিশ্চিত করতে পারেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর