বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জিতলে সেমির আশা টিকে থাকবে, হারলে বিদায়

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ টাইম ভিউ
জিতলে সেমির আশা টিকে থাকবে, হারলে বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের কঠিন সমীকরণের ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড। এই ম্যাচটি পাকিস্তানের জন্য  বাঁচা-মরার লড়াই।

তার কারণ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

কাজেই আজকের ম্যাচে হেরে গেলে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

অন্যদিকে আজকে জিতলেই সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ড। তারা সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে পরাজিত করে সেমির পথেই রয়েছে।

এই ম্যাচে তিনটি রেকর্ড হচ্ছে। ইংলিশ তারকা ক্রিকেটার স্যাম কারান আজ মাত্র দুটি ক্যাচ ধরতে পারলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২টি ক্যাচ ধরার রেকর্ড গড়বেন।

স্যাম কারানের মতো একই অবস্থা পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর আজমের জন্য। বাবর আজম যদি আজ তিনটি ক্যাচ ধরতে পারেন তাহলে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে রেকর্ড ক্যাচ ধরার রেকর্ড গড়বেন। এর আগে শোয়েব মালিক ১০টি ক্যাচ ধরেছেন।

শুধু তাই নয়, পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান ফখর জামান আর মাত্র ৩টি ছক্কা হাঁকাতে পারলে পাকিস্তানের হয়ে রেকর্ড ৯৬টি ছক্কার রেকর্ড গড়বেন। এর আগে মোহাম্মদ রিজওয়ান ৯৫টি ছক্কা হাঁকিয়ে ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর