বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৪৪ টাইম ভিউ
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগের ম্যাচের একাদশ নিয়েই খেলছে টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের একাদশে এসেছে বদল।

বাংলাদেশের একাদশে আছেন আফিফ হোসেন ধ্রুব, লিটন দাসরা। সব ঠিক থাকলে মিডল অর্ডারে পাঁচ নম্বরে খেলবেন লিটন। দলের কথা ভেবে সাতে খেলবেন মেহেদী হাসান মিরাজ। ছয়ে রয়েছেন আফিফ। বোলিং ইউনিটে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের সাথে রয়েছেন নাহিদ রানা। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

অন্যদিকে পাকিস্তানের একাদশে এসেছে ১ পরিবর্তন। আবরার আহমেদের বদলে একাদশে ঢুকেছেন হারিস রউফ।

সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জিতে গেলে পাবে সিরিজ জয়ের স্বাদ, এক ম্যাচ হাতে রেখেই।

১১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

একনজরে দুই দলের একাদশ :

বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান : সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম/হারিস রউফ, আবরার আহমেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর