শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঢাকার দ্রুত সহযোগিতা চায় ভারত আট জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস; নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সরকার শিক্ষকতার মানোন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে : নাহিদ ইসলাম অবশেষে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা, শেষ মমতার দীর্ঘ শাসন ঈদ ঘিরে অপরাধ প্রতিরোধে সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, তাদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের জ্বালানি আধিপত্য ডুবছে হরমুজেই!

জেট ফুয়েলের দাম লিটারে ২২ টাকা কমল, রাত ১২টা থেকে কার্যকর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০ টাইম ভিউ
জেট ফুয়েলের দাম লিটারে ২২ টাকা কমল, রাত ১২টা থেকে কার্যকর

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য জেট এ-১ জ্বালানির (জেট ফুয়েল) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। নতুন এ দাম আজ দিবাগত রাত ১২টায় কার্যকর হবে।

এতে বলা হয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট এ-১ জ্বালানির দাম লিটারপ্রতি ২১ টাকা ৬৩ পয়সা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য লিটারপ্রতি দাম শূন্য দশমিক ১৪২১ ডলার কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়েছে।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করেছিল বিইআরসি। সে সময় সংস্থাটি জানিয়েছিল, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ জ্বালানির দাম সমন্বয় করা হবে। বিইআরসি’র একজন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও বাড়ানো হবে এবং কমলে স্থানীয় বাজারে তা কমানো হবে। আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মাঝে মাঝে এ দাম নির্ধারণ করত।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, গত ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত প্লাটস রেট গড় হিসেবে বিবেচনা করে ২০২৬ সালের মে মাসের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২ (খ) এবং ৩৪ অনুযায়ী আজ এক গণশুনানির মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর