বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০০ টাইম ভিউ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন দলের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন। বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকেন দুই কিউই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি দলীয় ৪৮ রানে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন। ইয়ং ব্যক্তিগত ২১ রানে মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।

প্রথম উইকেটের পতন হলে কেন উইলিয়ামসনলে সঙ্গে নিয়ে ১৬৪ রানের বিশাল জুটি গড়েন রবীন্দ্র। শতক তুলে নিয়ে রাবাদার বলে ক্লাসেনের হাতে ধরা পড়েন তিনি। ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন প্যাভিলিয়নে ফেরার আগে।

শতক তুলে নেন আরেক ব্যাটার কেন উইলিয়ামসনও। তিনি ১০২ রান করে উইয়ান মুল্ডারের বলে লুঙ্গির তালুবন্দি হন।বাকি ব্যাটারদের মধ্যে গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে আসে যথাক্রমে ৪৯ ও ১৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। লুঙ্গি প্রোটিয়াদের পক্ষে ৩টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া রাবাদা ২টি উইকেট পান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর