বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জ্বরে কাবু এমবাপ্পে, অনিশ্চিত রিয়ালের মাঠে নামা

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৬ টাইম ভিউ

আজ রাতটা হতে পারে রোমাঞ্চের, আর অনিশ্চয়তার! ক্লাব বিশ্বকাপে আজ মাঠে নামবে ফুটবল দুনিয়ার দুই মহারথী- রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি! বাংলাদেশ সময় আজ বুধবার (১৮ জুন) রাতে প্রথমে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। উইদাদের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। এরপর রাত ১টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আল হিলালের।

উল্লেখ্য, আজ শুরুর আগেই বড় ধাক্কা! জ্বরে ভুগছেন কিলিয়ান এমবাপ্পে, মাঠে নামা অনিশ্চিত। আর কোচ হিসেবে প্রথম ম্যাচেই চাপে জাভি আলানসো!

এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের ডাগআউটে অভিষেক হচ্ছে ক্লাবের সাবেক কিংবদন্তি, এখনকার কোচ জাভি আলানসোর। তবে তার সামনে চ্যালেঞ্জ-দলের একমাত্র প্রধান ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে জ্বরে আক্রান্ত। সকালে জেগে উঠে অসুস্থতা টের পান এমবাপ্পে, অনুশীলনেও ছিলেন না। ভক্তদের দুশ্চিন্তা বাড়াচ্ছে একটাই প্রশ্ন-‘খেলবেন তো এমবাপ্পে?’

কোচ জাভি আলানসো বলেছেন, ‘‘শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব, হয়তো খেলবে এন্ড্রিক!’’

রিয়ালের প্রতিপক্ষ আল হিলাল গত মৌসুমে সৌদি লিগে দ্বিতীয় হয়েছিল। তার আগের মৌসুমে চ্যাম্পিয়ন। ২০২২ সালে ক্লাব বিশ্বকাপ ফাইনালে এই দলটিকে হারিয়েই শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কোস। আল হিলালের কোচ সিমোন ইনজাগি বলেন, “রিয়াল অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু তাদের দুর্বলতা আমরা জানি। আমরা সেরাটা দিতে প্রস্তুত।’’

অন্যদিকে, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবার প্রিমিয়ার লিগ শেষ করেছে শিরোপাবিহীন অবস্থানে। তৃতীয় হয়ে লিগ শেষ করে পেপ গার্দিওলার দল। তাই নতুন মৌসুম শুরুর আগে এই ক্লাব বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা খুঁজছে সিটির স্কাই ব্লু বাহিনী।দুটি ম্যাচই আজ রাতে ফুটবলপ্রেমীদের জন্য উপভোগ্য হতে চলেছে। এমবাপ্পে কি খেলবেন? সিটি ফিরে পাবে কি আত্মবিশ্বাস? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ রাতেই মাঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর