বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : ভারতের মাটিতে চলমান বিশ্বকাপে এখনো পর্যন্ত বেশ দুর্দান্ত খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রান পাহাড় গড়ে বিশাল ব্যবধানে জয় পায় প্রোটিয়ারা। এরপর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও পেয়েছে জয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ টুর্নামেন্টে নিজেদের হ্যাটট্রিক জয় তুলে নিতে মাঠে নামছে টেম্বা বাভুমার দল। ধর্মশালায় তাদের প্রতিপক্ষ ১২ বছর বিশ্বকাপে সুযোগ পাওয়া নেদারল্যান্ডস। এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।
এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই। অন্যদিকে ডাচদের একাদশে আছে একটি পরিবর্তন। রায়ান ক্লেইনের বদলে আজ খেলবেন লোগান ভ্যান বিক।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা।

নেদারল্যান্ডস একাদশ
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর