বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : সুপার ফোরে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারে সাকিব-মুশফিকরা। ফাইনালের সম্ভাবনা ধরে রাখার জন্যও এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন বাঁচা-মরার ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে যায় সাকিবরা। ৯ দিনের ব্যবধানে সুপার ফোরে আবার শ্রীলঙ্কার মুখোমুখি টাইগাররা।

একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। একজন ব্যাটার কমিয়ে বোলার খেলাবেন সাকিব। সেক্ষেত্রে আফিফ হোসেনকে বসিয়ে একাদশে এসেছেন নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর