বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টসে জিতে পাকিস্তানকে বোলিংয়ে পাঠালো ভারত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : এশিয়া কাপ ও বিশ্বকাপের নানা ইস্যুতে এবারের প্রেক্ষাপট বরং অন্য সময়ের চেয়ে বেশি উত্তপ্ত। এশিয়া কাপ আসর শুরুর আগে আয়োজন নিয়ে মাঠের বাইরে দুই দেশের লড়াইয়ে অনিশ্চয়তায় পড়েছিল টুর্নামেন্টটি। তবে সবকিছু পেছনে ফেলে আজ মাঠে গড়াবে এই দলের দ্বৈরথ।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ইতোমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধন্ত নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শরমা।

চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বিশাল জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারায় তারা। যা এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়। অপর দিকে আসরে প্রথমবারের মতো খেলতে নামছে ভারত।

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল উপমহাদেশের দুই দল ভারত-পাকিস্তান। বৃষ্টি আইনে সেই ম্যাচটি ৮৯ রানে জিতেছিল ভারত।

এরপর ওয়ানডে ফরম্যাটে না হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে চারবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এরমধ্যে সমান দু’বার করে জয় ও হারের স্বাদ পেয়েছে দল দু’টি।

ভারতের বিপক্ষে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈষাণ কিষাণ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর