বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টাকার বিনিময়ে সমর্থকদের সঙ্গে নৈশভোজ, সমালোচনায় বাবররা

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ রাতে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। এই ম্যাচের আগে লম্বা বিরতি পেয়েছে পাকিস্তান দল। আর এই ফাঁকে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছে বাবর আজমের দল।

‘মিট অ্যান্ড গ্রিট’নামের নৈশভোজের পার্টি রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত চলে।

এই পার্টিতে অনেক ভক্তই এসেছিলেন। তারা টাকার বিনিময়ে বাবর-শাহিন আফ্রিদিদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। এই পার্টির এন্ট্রি ফি ধরা হয়েছিল ২৫ মার্কিন ডলার। এই টাকা দিয়েই পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে এক টেবিলে ডিনার করতে ও সেলফি তুলার সুযোগ পেয়েছেন ভক্ত–সমর্থকেরা।

পাকিস্তান দলের এমন কাণ্ডে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক নৈশভোজ তো আছেই, এর ওপর আবার ব্যক্তিগত নৈশভোজ। এমন কাজ কেউ কীভাবে করতে পারে? এটা ভয়ানক। এর অর্থ হচ্ছে আপনি ২৫ ডলারের বিনিময়ে আমাদের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করছেন।

সৃষ্টিকর্তা না করুন, সেখানে কোনো গন্ডগোল বেঁধে গেলে লোকে বলত ছেলেরা (বাবর-আফ্রিদিরা) টাকা কামাচ্ছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর